ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ আলটিমেটাম দেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। আন্দোলনের বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে জানানো হবে বলেও সংগঠনটি জানিয়েছে।
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুই নির্বাচন কমিশনার গত ১০ মাসে এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও আদেশ নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর পাশাপাশি ককরোচ জনতা পার্টিও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনটির নেতারা অভিযোগ করছেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে এবং এতে ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনারদের মধ্যে মতপার্থক্যকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে দেখানো হয়েছে এবং কমিশনের সিদ্ধান্তগুলো আইন অনুযায়ী নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com