তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা সমীক্ষার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলের তিস্তা নদীকেন্দ্রিক বহুল আলোচিত মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বর্তমান সরকার। প্রকল্পের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। মূল প্রকল্পের কাজ শুরুর আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করা হবে।
এ লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার সম্ভাব্যতা সমীক্ষার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সমীক্ষার মাধ্যমে প্রকল্পটির কারিগরি সম্ভাবনা, অর্থনৈতিক যৌক্তিকতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক মূল্যায়ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্যতা সমীক্ষার প্রস্তাব অনুমোদিত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। বিশ্বমানের পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যাচাই সম্পন্ন করে মূল মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী ধাপে যাওয়া হবে।
তাদের মতে, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক প্রশাসনিক ও কারিগরি ভিত্তি তৈরি হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com