ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৪০ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত : ০১:৪০ এএম, ০৩ অক্টোবর ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিউজ ডেস্ক :

জামালপুর সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী ছানোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে নান্দিনা পুরাতনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছানোয়ার হোসেন ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি নান্দিনা ছিঁড়া মার্কেটে জুতার ব্যবসা করেন।

শিশুটির স্বজনদের অভিযোগ, ভোরে প্রতিবেশী খোকন মিয়ার বাড়িতে ঢুকে ঘুমন্ত শিশুকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন ছানোয়ার হোসেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ছানোয়ার হোসেনকে আটক করেন। পরে তাকে একটি ঘরে আটকে রেখে গলায় জুতার মালা পরানো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পরে জামালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছানোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ছানোয়ার হোসেনকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com