ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫৩ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

‘শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল “হিজড়া” ইউনিটে পরিণত হলো’

প্রকাশিত : ০১:৫৩ এএম, ০৬ অক্টোবর ২০২৬

বহিষ্কারের পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন রাবি ছাত্রদলের নেতা আহসান হাবিব।

নিউজ ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি পদ থেকে বহিষ্কারের পর সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ও বিশ্ববিদ্যালয় ইউনিটের কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন আহসান হাবিব। এক পোস্টে তিনি রাবি ছাত্রদলকে আপত্তিকর ভাষায় আখ্যায়িত করে সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আহসান হাবিব কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তের সমালোচনা করেন। একই পোস্টে তিনি রাবি ছাত্রদলের সাংগঠনিক অবস্থান ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

আরেক পোস্টে তিনি দাবি করেন, ‘সুশীল রাজনীতি’ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। একই সঙ্গে আরও কয়েকজন নেতাকে বহিষ্কার করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের অপর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আহসান হাবিব আবেগের বশে এমন মন্তব্য করেছেন। শিক্ষার্থীরা জানে, ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com