ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৫৭ এএম, ১১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত : ০৫:৫৭ এএম, ১১ অক্টোবর ২০২৬

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

আন্তর্জাতিক রিপোর্ট :

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। সেখানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঠেকাতে ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রাখা হয়েছে। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে গেছেন মেট্রোরেল উদ্বোধন করতে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে মিলে তিনি চেন্নাই মেট্রো-২ লাইন উদ্বোধন করেন। এই প্রকল্প বাস্তবায়নে ৪ হাজার ৯০০ কোটি রুপি খরচ করা হয়েছে। উদ্বোধনের পর মোদি চেন্নাই মেট্রোতে চড়ে পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লা বাইপাস স্টেশনে যান এবং সেখান থেকে আবার আগের স্টেশনে ফিরে আসেন। এছাড়া সফরে তিনি ৩ হাজার ৭০০ কোটি রুপির আরেকটি সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন।

দিল্লির বিক্ষোভে ধরপাকড় ও মুক্তি

সিজেপির বিক্ষোভ ঘিরে গতকাল শনিবার হাজার হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছিল। তবে সন্ধ্যা গড়িয়ে রাত নামার পর তাঁদের ছেড়ে দেওয়া শুরু করে পুলিশ এবং এদিন প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে আজ রবিবার সকালে মুক্তি পেয়েছেন প্রধান অভিজিৎ দ্বীপকসহ শীর্ষ তিন নেতা।

দাবি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার গতকাল পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আজ মুক্তি পাওয়ার পর সিজেপি প্রধান অভিজিৎ মোদি সরকারের কাছে কড়া প্রশ্ন রেখে বলেছেন, কেন একজন নির্বাচন কমিশনারকে রক্ষার জন্য পুরো দিল্লি শহরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল? তিনি জানান, আজই তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া গতকাল তাঁর দাদি মারা যাওয়ায় তিনি নিজ বাড়িতে যাচ্ছেন বলেও জানান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com