ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা মিল্লাদ হোসেন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৮ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতা মিল্লাদ হোসেন

ডিজিটাল রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন মিল্লাদ।

পোস্টে তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো তাঁদেরও হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন এই ছাত্রনেতা। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর রাজধানীতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার একটি বড় অঞ্চলে আন্দোলন পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তাঁদের ওপর ছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

নিজের আহত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মিল্লাদ জানান, ১৯ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর দাবি, গুলি বুকের বাঁ পাশ দিয়ে প্রবেশ করে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনার পর থেকে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ফেসবুক পোস্টে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিল্লাদ। তাঁর অভিযোগ, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। কিন্তু ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একই সুযোগ পাচ্ছেন না।

এ ধরনের আচরণকে নিজেদের প্রতি অবিচার হিসেবে উল্লেখ করে মিল্লাদ লেখেন, তাঁদের সঙ্গে করা অবিচারের বিচার আল্লাহ করবেন।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com