ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১০:০৫ এএম, ১৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মাঝআকাশে দরজা খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৮ অক্টোবর ২০২৬

মাঝআকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, ঢাকায় জরুরি অবতরণ; রোগীর মৃত্যু

ডিজিটাল রিপোর্ট :

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উড়োজাহাজে থাকা রোগীর স্বজনেরা দরজাটি ধরে রাখার চেষ্টা করেন। পরে নিরাপত্তার স্বার্থে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। হাসপাতালে নেওয়ার পর রোগী অঞ্জনা ভৌমিকের মৃত্যু হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণ

বিমানবন্দর সূত্র জানায়, ছোট আকারের এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। আগরতলা থেকে কলকাতায় যাওয়ার সময় মাঝআকাশে উড়োজাহাজটির দরজা খুলে যায়। পরিস্থিতি বুঝতে পেরে পাইলটরা ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। পরে উড়োজাহাজটিকে ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হয়।

ঢাকায় অবতরণের পর অসুস্থ রোগী অঞ্জনা ভৌমিককে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়োজাহাজটি ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচল করছিল।

উড়োজাহাজে ছিলেন সাতজন

ফ্লাইটটিতে দুই পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন। পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পূন্য অনূপ ও ক্যাপ্টেন তনুজ শর্মা।

অন্য আরোহীদের মধ্যে ছিলেন রোগী অঞ্জনা ভৌমিক, তাঁর দুই স্বজন শান্তা ভৌমিক ও দ্বীপ জয়তি মুশরিপ, চিকিৎসক ডা. ফিরোজ খান এবং প্যারামেডিক আজিম খান।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, রোগী ছাড়া উড়োজাহাজের অন্য আরোহীরা সুস্থ রয়েছেন।

আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ

উড়োজাহাজটি ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট হওয়ায় আরোহীদের কাছে পাসপোর্ট বা ভিসা নেই বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। বাংলাদেশের প্রচলিত আইন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

মাঝআকাশে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য এখনো জানা যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com