ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মদনে টোল আদায়কারীর ঘুষিতে প্রাণ গেল গুলিতে চোখ হারানো আব্দুল বারেকের

প্রকাশিত : ০৫:৫৭ এএম, ২৩ নভেম্বর ২০২৬

মদনে টোল আদায়কারীর সঙ্গে বাকবিতণ্ডার পর ৮৪ বছর বয়সী আব্দুল বারেকের মৃত্যু হয়েছে।

ডিজিটাল রিপোর্ট :

নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কারীর ঘুষিতে আব্দুল বারেক (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাতনিকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় পরিবহনের টোল আদায় নিয়ে পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার সঙ্গে আব্দুল বারেকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আতিকুলের ঘুষিতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত আতিকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই মদন উপজেলায় কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালালে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। ওই আন্দোলনে অংশ নেওয়া নাতি মেহেদীকে খুঁজতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন আব্দুল বারেক। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com