ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:১৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে জন্মান্ধ নারীর বিকাশ থেকে ১৩ হাজার টাকা চুরি

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিকাশ অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার টাকা হারিয়েছেন মেহেরপুরের জন্মান্ধ নারী পারিসা খাতুন।

ডিজিটাল রিপোর্ট :

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে জন্মান্ধ এক নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর অপরিচিত নম্বর থেকে ফোন করে একটি নম্বর চাপতে বলা হয়। এরপর তিন দফায় তাঁর বিকাশ অ্যাকাউন্টে থাকা পুরো টাকা তুলে নেয় প্রতারকরা।

ভুক্তভোগী পারিসা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি ও তাঁর দুই সন্তান জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যদিকে তাঁর স্বামীও বুদ্ধিপ্রতিবন্ধী এবং দিনমজুরের কাজ করে সংসার চালান।

পরিবারটি প্রতিবন্ধী ভাতা ও স্বামীর সামান্য আয়ের ওপর নির্ভরশীল। এমন অসহায় পরিবারের জমানো শেষ সম্বলটুকু প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রতিবেশীরা। তাঁরা দ্রুত টাকা উদ্ধারের পাশাপাশি পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দেদ মুরশেদ চৌধুরী জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত টাকা উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফোনে ওটিপি বা কোনো নম্বর চাপতে বলা প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com