ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৫৮ এএম, ২৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আগরতলা স্থলবন্দর পরিদর্শনে নানকসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল, আখাউড়ায় বিএনপির লং মার্চের ঘোষণা

প্রকাশিত : ০৫:৫৮ এএম, ২৫ নভেম্বর ২০২৬

আগরতলা স্থলবন্দর পরিদর্শনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

ডিজিটাল রিপোর্ট :

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। তাঁদের এ সফরকে কেন্দ্র করে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছায়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলে নানক ছাড়াও আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন। বিকেলে তাঁদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ হিসেবে আলোচনায় থাকা সীমান্তপথগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দরও রয়েছে। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের আগরতলা সফর ও স্থলবন্দর পরিদর্শন ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে।

এদিকে, আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে বিকেলে আখাউড়া স্থলবন্দর অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলে জানা গেছে।

প্রতিনিধি দলের সফর এবং বিএনপির লং মার্চের ঘোষণাকে ঘিরে সীমান্তবর্তী আখাউড়া এলাকায় রাজনৈতিক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com