ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৪ এএম, ২৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিউইয়র্কসহ সাতটি ম্যারাথন শেষ করলেন ডেইড্রে

প্রকাশিত : ০৬:২৪ এএম, ২৫ নভেম্বর ২০২৬

অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বখ্যাত ম্যারাথনে অংশ নেওয়া ডেইড্রে কিন

আন্তর্জাতিক ডেস্ক :

গর্ভাবস্থায় একে একে সাতটি বিশ্বখ্যাত ম্যারাথন শেষ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডেইড্রে কিন। ২০২৬ সালে তিনি টোকিও, বোস্টন, লন্ডন, সিডনি, বার্লিন, শিকাগো ও নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেন।

এর মধ্যে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় সিডনি, ২৯ সপ্তাহে বার্লিন, ৩১ সপ্তাহে শিকাগো এবং ৩৪ সপ্তাহের গর্ভাবস্থায় নিউইয়র্ক ম্যারাথন শেষ করেন তিনি। গত ১ নভেম্বর অনুষ্ঠিত নিউইয়র্ক ম্যারাথন শেষ করতে ডেইড্রের সময় লাগে ৪ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ড।

শুরুতে ২০২৬ সালে মোট ১১টি দৌড় ও সহনশীলতাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে প্রতিযোগিতাগুলোর মাঝপথে গর্ভধারণের খবর জানতে পারেন ডেইড্রে। এরপর চিকিৎসকের পরামর্শ এবং স্বামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিকল্পনায় পরিবর্তন আনেন।

গর্ভাবস্থায় সাতটি ম্যারাথন শেষ করলেও আয়রনম্যান ও একটি আল্ট্রাম্যারাথনে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দেন তিনি। নিজের শারীরিক অবস্থাকে গুরুত্ব দিয়ে গতি কমিয়ে এবং প্রয়োজনে হেঁটে ম্যারাথনগুলো শেষ করেন ডেইড্রে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com