ঢাকা, ০৩ আগস্ট, ২০২৬
 আলী আজীম, মোংলা (বাগেরহাট): :
প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২৫

ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল

 আলী আজীম, মোংলা (বাগেরহাট): :

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে ছারছিনা শরীফের মরহুম পীর সাহেব বাহারে শরীয়াত মুজাদ্দিদে যামান কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ:) এর স্মরনে এই ইছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরীক আনবেন ফুরফুরা  গদ্দীনশীল পীর আলহাজ্ব হযরত মাওলানা শায়খুল হাদীস আবুবকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী।

এছাড়া মাহফিলে অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। রবিবার (১৩ এপ্রিল) বাদ ইশরাক আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে মাহফিল। ঝিলবুনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মদ আব্দুর রহমান খান এই আখেরী মোনাজাত পরিচালনা করবেন বলে ঝিলবুনিয়া দরবার শরীফ সুত্র জানিয়ে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com