সংগৃহীত
শিশু রামিসা হত্যা’র ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে, তখন এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর নির্মম নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধ সমাজ ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।
আজহারি বলেন, “আল্লাহর আইন অনুযায়ী রামিসা হত্যা’র বিচার হোক। অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, শুধু সামাজিক প্রতিবাদ নয়, রাষ্ট্রকেও কঠোর অবস্থান নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
রামিসা হত্যা’র ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার বিচার দাবি করছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com