সংগৃহীত
চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজুর অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি শনিবার (১১ জানুয়ারি) রাতে সাতকানিয়া থানায় দায়ের করা হয়। অভিযোগে আরও অজ্ঞাতপরিচয় ৫০–৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলডিপি নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন জামাল, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দিন, মো. রনি এবং এইচ এম রেজাউল করিম। অভিযোগে বলা হয়েছে, তাদের অনেকেই চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বাইরে, বিশেষ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সাতকানিয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com