ঢাকা, ১০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:০০ এএম, ০৪ জুন ২০২৬
Digital Solutions Ltd

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রকাশিত : ০৪:০০ এএম, ০৪ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী রোববার (৭ জুন) এ মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন মামলার দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। পরদিন মামলার চার্জশিটভুক্ত সাক্ষীদের মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়। পরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

এর আগে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিলে তা আমলে নেওয়া হয়। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করেছে।

মামলার নথি অনুযায়ী, রামিসা রাজধানীর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে সন্দেহভাজনের বাসার সামনে তার জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে হেফাজতে নেয়। পরে প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অপর আসামিকেও রাজধানীর বাইরে থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত বিচার কার্যক্রমের মধ্য দিয়ে রায়ের পর্যায়ে পৌঁছেছে।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com