সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের পর নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে—এমন আলোচনার মধ্যেই নতুন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি মনে করেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং তারা আগ থেকেই সক্রিয় ছিল।
বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এর আগে মঙ্গলবার ‘আওয়ামী লীগের ফেরা’ প্রসঙ্গে দুটি আলাদা পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। প্রথম পোস্টে তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, কীভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা পরে বিস্তারিত তুলে ধরবেন।
মাহফুজ আলমের ওই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে পরে আরেকটি ব্যাখ্যামূলক পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও লেখেন, দল, মত ও ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকা এখন সবার দায়িত্ব।
রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com