সংগৃহীত
মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
ঐতিহাসিক এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়েছে বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টাইগাররা উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।
বাংলাদেশ দলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন ধারাবাহিক অর্জন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
তিনি মনে করেন, এই জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং নতুন স্বপ্ন দেখাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
এ সময় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com