ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৭ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

নেপালের বন্যা-ভূমিধসে শোক জানালেন ড. ইউনূস

প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৭ আগস্ট ২০২৬

নেপালের বন্যা-ভূমিধসে শোক জানালেন ড. ইউনূস

নিউজ ডেস্ক :

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ আগস্ট) রাতে ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, এই বেদনাদায়ক ও কঠিন সময়ে নেপালের মানুষের পাশে রয়েছে সবার চিন্তা ও প্রার্থনা।

নেপালকে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী উল্লেখ করে ড. ইউনূস সংকটের এই মুহূর্তে দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। দ্রুত উদ্ধার অভিযান ও কার্যকর ত্রাণ তৎপরতার মাধ্যমে নিখোঁজ এবং বিপদগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শোকবার্তার শেষাংশে প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করেন ড. ইউনূস। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে অপূরণীয় এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস দেওয়ার জন্য প্রার্থনা করেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com