ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:১১ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:১১ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পাহাড়তলী থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান জুয়েলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

নিউজ ডেস্ক :

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান জুয়েলের (৩৫)। তাকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তার আবদুল মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আবদুল হক মিয়ার ছেলে।

র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, ২০১২ সালে জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আবদুল মান্নান জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাতেই তাকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সূত্র: র‍্যাব-৮

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com