ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:২৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

২০০ বছর পর মহারাষ্ট্রের পরিবারে কন্যাসন্তান, রাজকীয় আয়োজনে বরণ

প্রকাশিত : ১২:২৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২০০ বছর পর পরিবারে জন্ম নেওয়া কন্যাসন্তান গার্গীকে ফুলের রথে করে বাড়িতে নেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক :

নবজাতক গার্গীকে ফুলে সাজানো রথে করে, ব্যান্ডপার্টি ও ঢাকঢোল বাজিয়ে রাজকীয় আয়োজনে বাড়িতে নিল পরিবার

দীর্ঘ প্রায় ২০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে ভারতের মহারাষ্ট্রের একটি পরিবারে। টানা পাঁচ প্রজন্ম পর পরিবারটিতে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বহুদিনের প্রতীক্ষার পর ঘরে আসা নবজাতককে ঘিরে তাই আনন্দে মেতেছে পুরো পরিবার। হাসপাতাল থেকে মা ও মেয়েকে ফুলে সাজানো রথে তুলে ব্যান্ডপার্টি, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

ঘটনাটি মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারের। পরিবারের সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাশিশু। তার নাম রাখা হয়েছে ‘গার্গী’।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর গার্গী ও তার মাকে বাড়িতে নিতে বিশেষ আয়োজন করে পরিবারটি। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফুল দিয়ে সাজানো রথে নবজাতক ও তার মাকে বসানো হয়। এরপর ব্যান্ডপার্টির সুর, ঢাকঢোল ও কাঁসরের বাদ্যের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা।

রাজকুমারীর মতো করে পরিবারের নতুন সদস্যকে বরণ করার এই আয়োজন দেখতে আশপাশের অনেক মানুষও সেখানে জড়ো হন। ব্যতিক্রমী এ আয়োজনে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নাতনির জন্মে আবেগাপ্লুত হয়ে পড়েন গার্গীর দাদু লিম্বাজী দহিফলে। তিনি বলেন, পরিবারের ঘরে কন্যাসন্তানের আগমন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এতদিন পরিবারে কোনো মেয়েশিশু না থাকার যে আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

নাতনিকে ঘিরে আনন্দ প্রকাশ করেন গার্গীর ঠাকুমা সুরেশা দহিফলেও। তিনি বলেন, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী এসেছে।’ পরিবারের নতুন সদস্যকে পেয়ে তারা ভীষণ আনন্দিত বলেও জানান তিনি।

গার্গীর বাবা বলেন, অনেক পরিবার সাধারণত ছেলেসন্তানের প্রত্যাশা করে। কিন্তু কন্যাসন্তানের জন্মের আনন্দ ও অনুভূতি আলাদা। মেয়েরা বাবার প্রতি বেশি অনুগত হয় উল্লেখ করে তিনি মেয়েকে ফুলের মতো করে বড় করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, কন্যাসন্তানের জন্ম যে আনন্দ ও গর্বের বিষয়—সমাজে এমন ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই তারা এত বড় আয়োজন করেছেন। একই সঙ্গে মেয়েসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপন করা উচিত—এই বার্তাও দিতে চেয়েছেন তারা।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com