ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:১০ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিমানে বাবাকে সারপ্রাইজ দিলেন বিমানসেবিকা মেয়ে, আবেগঘন মুহূর্ত ভাইরাল

প্রকাশিত : ০৯:১০ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিমানে বাবাকে সারপ্রাইজ দিয়ে আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন বিমানসেবিকা মেয়ে শ্বেতা পাণ্ডে।

আন্তর্জাতিক ডেস্ক :

বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন এক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিমানে দায়িত্ব পালনরত বিমানসেবিকা মেয়ে হঠাৎ যাত্রী হিসেবে বাবাকে সামনে পেয়ে যান। মেয়েকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি বাবা। পরে বাবা-মেয়ের আলিঙ্গনের দৃশ্য ছুঁয়ে গেছে নেটিজেনদের হৃদয়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রতিদিনের মতো যাত্রীরা একে একে বিমানে উঠছেন। বিমানের দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছিলেন বিমানসেবিকারা। এ সময় এক প্রৌঢ় যাত্রী বিমানে প্রবেশ করেন।

বিমানের ভেতরে প্রবেশ করে এদিক-ওদিক তাকানোর একপর্যায়ে তার চোখ পড়ে এক বিমানসেবিকার দিকে। কাছে গিয়ে তাকে দেখেই থমকে যান তিনি। কারণ, ওই বিমানসেবিকা ছিলেন তার নিজের মেয়ে শ্বেতা পাণ্ডে।

জানা গেছে, ওই দিন ছিল শ্বেতার বাবার জন্মদিন। বাবা যে ওই বিমানে যাত্রী হিসেবে থাকবেন, সেটি আগে থেকে জানতেন না শ্বেতা। বাবাকে চমকে দিতে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।

ডিউটিরত অবস্থায় হঠাৎ মেয়েকে সামনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। শ্বেতাও বাবাকে দেখেই প্রণাম করেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় বাবার চোখে আনন্দের অশ্রু এবং মুখে মেয়েকে নিয়ে গর্বের ছাপ ফুটে ওঠে।

শ্বেতা নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বিশেষ মুহূর্তের ভিডিওটি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, বাবার চোখেমুখে মেয়ের জন্য গর্ব স্পষ্ট—এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। অন্য একজন লিখেছেন, এর চেয়ে মিষ্টি চমক আর হতে পারে না।

বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত আবারও দেখিয়ে দিল, জীবনের সবচেয়ে স্মরণীয় আনন্দের মুহূর্তগুলো অনেক সময় হঠাৎ করেই সামনে এসে ধরা দেয়।

সূত্র: আনন্দবাজার

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com