ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৮ এএম, ২৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

শ্রাবণ মাসে মাটন খাওয়ার আবদার, ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশিত : ১২:৩৮ এএম, ২৮ আগস্ট ২০২৬

মাটন খাওয়ার আবদারকে কেন্দ্র করে পুনেতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পুনেতে শ্রাবণ মাসে মাটন খাওয়ার আবদার করাকে কেন্দ্র করে ছেলে মহেশ গাইকওয়াডকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর স্বামীকে রক্ষা করতে হত্যাকাণ্ডের আলামত ও প্রমাণ নষ্টের চেষ্টা করেন নিহতের মা—এমন অভিযোগও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুনের বাসিন্দা মহেশের পরিবার শ্রাবণ মাস উপলক্ষে আমিষ খাবার থেকে বিরত ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এই মাসে ভারতের অনেক পরিবার মাংস, মাছ ও ডিম খাওয়া এড়িয়ে চলে।

ঘটনার দিন বাড়িতে মাটন খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মহেশ। এ নিয়ে বাবার সঙ্গে তার তর্ক শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় ক্ষিপ্ত হয়ে মহেশকে মারধর শুরু করেন তার বাবা। গুরুতর আহত হয়ে একপর্যায়ে মহেশের মৃত্যু হয়।

পুলিশের দাবি, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি। বরং স্বামীকে বাঁচাতে হত্যাকাণ্ডের আলামত ও প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন মহেশের মা।

পরবর্তীতে ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হলে ওয়ারজে মালওয়াদি থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ এবং তদন্তের পর পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি উদ্ঘাটন করে।

এরপর মহেশের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ এবং মায়ের বিরুদ্ধে হত্যার প্রমাণ নষ্ট ও অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com