মিরসরাইয়ে জব্দ করা ইলিশ চারটি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৮ দশমিক ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মিঠাছড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানে জব্দ করা ইলিশ পরে মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উপস্থিতিতে চারটি এতিমখানা ও ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ আইন অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মা ইলিশ রক্ষায় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com