মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ির মানিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যক্তির নাম মো. এনামুল হক (৪৫)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়িগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী এনামুল হক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্যান্টের পকেট তল্লাশি করে। এ সময় একটি সন্দেহজনক প্যাকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে এনামুলের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় হাতকড়া পরিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com