মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাচ্ছেন গাইবান্ধার শাকিল মিয়া।
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের শাকিল মিয়া। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে সড়কের পাশে এবং বর-কনের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুরের চকনদী গ্রামের শাকিল মিয়ার সঙ্গে একই এলাকার হিঙ্গারপাড়া গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে হয়। পেশায় গার্মেন্টস শ্রমিক শাকিল বিয়ের বরযাত্রার জন্য একটি হাতি ভাড়া করেন। এতে তার খরচ হয় ২০ হাজার টাকা।
বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় তিন মাইল। পুরো পথ হাতির পিঠে চড়েই কনের বাড়িতে যান শাকিল। তার এই ব্যতিক্রমী বরযাত্রা দেখতে পথে পথে উৎসুক মানুষের ভিড় জমে।
বিয়েতে কোনো যৌতুক নেওয়া হয়নি। কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয় আড়াই লাখ টাকা, যা বিয়ের সময়ই পরিশোধ করেন বর।
মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত শাকিল। হাতির পিঠে চড়ে তার বিয়ে করতে যাওয়ার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com