প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি সফরের বিষয়টি তুলে ধরেন।
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সফরে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্ব নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com