ইশরাকের পদত্যাগে যারা বিজয়ী ভাবছেন, তারা ‘মহাবোকা’: জুমা
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ইশরাকের পদত্যাগে যারা নিজেদের বিজয়ী মনে করছেন, তাঁদের ‘মহাবোকা’ বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জুমা।
পোস্টে তিনি লেখেন, ইশরাক হোসেনের পদত্যাগে যারা নিজেদের জয়ী ভাবছেন, তাঁরা ভুল করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি মুক্তিযোদ্ধার সন্তান এবং জুলাইয়ের আন্দোলনের শক্তির প্রতিনিধিত্ব করেন।
একই পোস্টে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ও নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসুর এই সম্পাদক। তাঁর অভিযোগ, ইশরাকের মতো নেতাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও নুর ও রাশেদের মতো ব্যক্তিদের ভূমিকা নিয়ে দল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এ পরিস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইশরাকের পদত্যাগের ঘোষণা এবং তা ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রতিক্রিয়ার মধ্যে জুমার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com