ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২৬

সংগ্রহীত

নিউজ ডেস্ক :

শারদীয় দুর্গাপূজাকে প্রাণের উৎসব হিসেবে উল্লেখ করে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিজের আনন্দের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে পরার জন্য গত এক মাস ধরে একটি একটি করে শাড়ি জমিয়েছেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ঈদে দায়িত্ব বেশি থাকলেও পূজায় ঘোরাঘুরি ও আনন্দ করার সুযোগ বেশি থাকে। ঈদের আনন্দের মতো পূজার আনন্দও সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা আবহমান বাংলার সংস্কৃতির অংশ। উৎসবের আনন্দ যেন আরও উজ্জ্বল হয় এবং কারও কষ্টের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com