দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলায় মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে মকতবে আরবি পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের নভেম্বরে দেওয়ানগঞ্জের একটি মসজিদে এ ঘটনা ঘটে। সে সময় ভুক্তভোগী কিশোরীর বয়স ছিল ১৫ বছর। মুছা মিয়া ওই মসজিদে ইমামতি করার পাশাপাশি শিক্ষার্থীদের আরবি পড়াতেন।
মামলার অভিযোগে বলা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কিশোরীকে মসজিদে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন মুছা মিয়া। একই বছরের ডিসেম্বরে আরও একবার একই ধরনের ঘটনা ঘটে বলেও মামলায় উল্লেখ করা হয়।
পরে ভুক্তভোগীর মা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আসামির উপস্থিতিতে আদালত এ রায় দিয়েছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com