ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:৫৩ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সহিংসতার প্রভাবে গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা

প্রকাশিত : ০৩:৫৩ এএম, ২৬ নভেম্বর ২০২৬

সহিংসতার প্রভাবে গোপালগঞ্জে ব্যাহত মোবাইল ব্যাংকিং সেবা

ডিজিটাল রিপোর্ট :

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে এসব আর্থিক সেবা ব্যাহত হচ্ছে। ফলে টাকা পাঠানো, উত্তোলন ও দৈনন্দিন লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর এবং বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে।

সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। এ ছাড়া শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে জেলার বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবায়ও। সেবা কার্যক্রম প্রায় বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে টাকা পাঠানো ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com