ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:০২ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া

প্রকাশিত : ০৩:০২ এএম, ২৬ নভেম্বর ২০২৬

স্বামীর মোবাইল আসক্তি ও নামাজে অনিয়ম নিয়ে ইসলামি পরামর্শ

ডিজিটাল রিপোর্ট :

স্বামী অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত। এ কারণে তিনি নিয়মিত নামাজও আদায় করেন না। স্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেও স্বামী রেগে যান এবং কখনো কথাবার্তাও বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে স্বামীকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং তাঁর ভালোবাসা ও সম্মান পাওয়ার উপায় জানতে ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট ‘ইফতা’য় পরামর্শ চেয়েছেন এক নারী।

জবাবে মুফতি ওলি উল্লাহ পারিবারিক মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে স্বামীকে বোঝানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্বামীকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও বলেছেন। নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত করতে পৃথক একটি আমলের লিংকও দিয়েছেন তিনি। তবে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো আমল তাঁর জানা নেই বলে জানিয়েছেন মুফতি।

দাম্পত্য সম্পর্কে ভালোবাসা বাড়াতে স্ত্রীর কিছু আচরণগত কৌশলের কথাও উল্লেখ করেছেন তিনি। স্বামীর সামনে পরিপাটি ও সুন্দর পোশাক পরা, চুল গুছিয়ে রাখা এবং স্বামী ঘরে ফিরলে হাসিমুখে সালাম দিয়ে স্বাগত জানানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ঘরে ফেরার পরপরই অভিযোগ বা সমস্যার কথা না তুলে তাঁকে কিছুটা সময় দেওয়ার কথা বলেছেন।

এ ছাড়া শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর ভালো কাজের প্রশংসা করা, তাঁর কথা ধৈর্য ধরে শোনা এবং ঘরের কাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারের জন্য স্বামীর পরিশ্রম ও উপার্জনের প্রশংসা করা এবং নিয়মিত ভালোবাসার কথা জানানোর কথাও বলা হয়েছে।

মুফতি আরও পরামর্শ দিয়েছেন, প্রতিটি ওয়াক্তের নামাজে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে। পাশাপাশি তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য ডাকতে এবং দুজনের তাকওয়া অর্জনের জন্য প্রার্থনা করতে বলেছেন।

জবাবে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকলে সুরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে স্বামীকে খাওয়ানোর একটি আমলের কথাও উল্লেখ করা হয়েছে। তবে মুফতি ওলি উল্লাহ জানিয়েছেন, এ আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আমলের কথা শুনেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com