ইসলাম গ্রহণকারী গণিতবিদ গ্যারি মিলার ও জেফরি ল্যাং
কোরআনে ভুল ও অসংগতি খুঁজে বের করার উদ্দেশ্যেই ধর্মগ্রন্থটি পড়তে শুরু করেছিলেন কানাডার গণিতবিদ গ্যারি মিলার। তবে কোরআন পড়তে গিয়ে তাঁর চিন্তাভাবনায় পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। একইভাবে যুক্তরাষ্ট্রের গণিতের অধ্যাপক জেফরি ল্যাংও দীর্ঘদিন স্রষ্টার অস্তিত্ব নিয়ে সংশয়ে থাকার পর কোরআন পড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন।
গ্যারি মিলার দীর্ঘ প্রায় ১৫ বছর খ্রিষ্টধর্মের প্রচারক হিসেবে কাজ করেন। ১৯৭৭ সালের দিকে তিনি কোরআন পড়া শুরু করেন। তাঁর উদ্দেশ্য ছিল ধর্মগ্রন্থটির মধ্যে ভুল ও অসংগতি খুঁজে বের করা। কিন্তু পড়ার একপর্যায়ে কোরআনের বক্তব্য, যুক্তি ও সামগ্রিক বিষয়বস্তু তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। পরে তিনি ইসলাম গ্রহণ করেন।
অন্যদিকে, জেফরি ল্যাং ক্যাথলিক পরিবারে বেড়ে উঠলেও মাত্র ১৮ বছর বয়সে নাস্তিক হয়ে যান। এরপর প্রায় এক দশক স্রষ্টার অস্তিত্ব নিয়ে সংশয়ের মধ্যে কাটান তিনি।
বিশ্ববিদ্যালয়ে এক মুসলিম শিক্ষার্থীর সঙ্গে পরিচয় ও ধর্ম নিয়ে আলোচনার পর ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন ল্যাং। পরে কোরআনের অনুবাদ পড়েন। ধর্মগ্রন্থটির বক্তব্য তাঁর চিন্তায় পরিবর্তন আনে। ১৯৮২ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।
দুই গণিতবিদের জীবনকাহিনি তুলে ধরে, ধর্ম ও স্রষ্টার অস্তিত্ব নিয়ে ব্যক্তিগত অনুসন্ধান মানুষের বিশ্বাস ও জীবনদর্শনে বড় পরিবর্তন আনতে পারে।
সূত্র: ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (IRFI)
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com