ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইঁদুরের গর্তে জমা ধানেই চলে কয়েক মাসের সংসার

প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০২৬

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করছেন কুড়িগ্রামের দরিদ্র নারীরা

ডিজিটাল রিপোর্ট :

হেমন্তে আমন ধান কাটার মৌসুমে কুড়িগ্রামের মাঠে দেখা মেলে একদল দরিদ্র নারীর। কৃষকেরা যখন পাকা ধান কাটতে ব্যস্ত, তখন এসব নারী খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। গর্ত খুঁড়ে বের করেন ইঁদুরের জমিয়ে রাখা ধান। স্থানীয়ভাবে এই ধান পরিচিত ‘ইঁদুরধান’ নামে। এই ধান সংগ্রহ করেই কয়েক মাসের খাবারের জোগান দেন তাঁরা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) তাঁদের একজন। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে সংসার চালান তিনি। নিজের কোনো জমি না থাকায় প্রতিবছর আমন ধান কাটার মৌসুমে মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খোঁজেন। এভাবে বছরে চার মণের বেশি ধান সংগ্রহ করেন তিনি। সেই ধানে পরিবারের প্রায় দুই মাসের খাবারের ব্যবস্থা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার শেফালী বেগমও জীবিকার তাগিদে একই কাজ করেন। একটি গর্ত খুঁড়ে ধান বের করতে তাঁর দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন তিনি। তবে এ কাজে ঝুঁকিও রয়েছে। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে।

রাজারহাটের তসলিমা বেগম গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। এবারও ছয় থেকে সাত মণ ধান পাওয়ার আশা করছেন তিনি। এই ধান দিয়ে তাঁর পরিবারের দুই থেকে তিন মাসের খাবারের ব্যবস্থা হয়।

স্থানীয় কৃষক আহসান হাবীব জানান, ইঁদুর ফসলের ক্ষতি করে। তাই নারীরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাঁদের বাধা দেন না। এতে একদিকে দরিদ্র পরিবারগুলোর খাদ্যের জোগান হয়, অন্যদিকে ইঁদুরের উপদ্রবও কিছুটা কমে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ বাংলার পুরোনো কৃষি সংস্কৃতির অংশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com