ঢাকা, ০৩ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: সন্দেহভাজন হোটেল কর্মী আটক

প্রকাশিত : ১২:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

রাজধানীর বনশ্রী এলাকায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তির নাম মিলন, পেশায় তিনি একটি হোটেলের কর্মী বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীর একটি বাসায় নির্মমভাবে হত্যা করা হয় দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে। তিনি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের ছাত্রী ছিলেন। হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। পরে বাসায় ফিরে ছোট বোন লিলিকে ঘরের ভেতর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত লেগেছে বলে ধারণা করলেও হিজাব সরিয়ে দেখতে পান, তার গলায় রশি প্যাঁচানো ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com