ঢাকা, ১৮ মে, ২০২৬
মাইনুল ইসলাম মাহফুজ :
প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৭ মে ২০২৬
Digital Solutions Ltd

নিলামের মাধ্যমে আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৭ মে ২০২৬

সংগৃহীত

মাইনুল ইসলাম মাহফুজ :

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার কেনা হয়েছে। নিলামে প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। শুধু মে মাসেই এখন পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সামগ্রিকভাবে চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে, যা প্রায় ৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের উদ্যোগ নিচ্ছে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com