সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে কয়েকদিন ধরে নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করা ২৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে মনে করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরের পর থেকে ওই ব্যক্তিদের আর সেখানে দেখা যায়নি।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতীয় অংশে অবস্থানরত ব্যক্তিরা হঠাৎ করেই সেখান থেকে সরে গেছেন। এ বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে সীমান্তের একটি পয়েন্ট দিয়ে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। পরে ওই ব্যক্তিরা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান করতে থাকেন।
ওই দলে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ছিলেন বলে জানা গেছে। সীমান্তে তাদের উপস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই নজরদারি চালিয়ে আসছিল বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com