এমএলএসের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে লিওনেল মেসির বাকবিতণ্ডার মুহূর্ত।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবারের ম্যাচে লিওনেল মেসির গোলে ফেরার পাশাপাশি মাঠে হাতাহাতি, লাল কার্ড ও উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনায় আলোচনায় এসেছে ম্যাচটি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ মিডফিল্ডার কুইন সুলিভানের মধ্যকার উত্তপ্ত মুহূর্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মেসির চোখে চোখ রেখে কথা বলছেন কুইন। ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া একটি বিবাদের সূত্র ধরেই তাদের মধ্যে এই বাকবিতণ্ডা হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। ফাউল করা হয়েছে মনে করে ফ্রেকে ধাক্কা দিয়ে ফেলে দেন কুইন। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরে পরিস্থিতি শান্ত হলে রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান। একই ঘটনায় কুইন সুলিভানকে হলুদ কার্ড দেখানো হয়।
এরপরই মেসির সঙ্গে কুইনের কিছুটা বাকবিতণ্ডা হয়। তবে বিষয়টি বড় কোনো অপ্রীতিকর ঘটনায় গড়ায়নি। একপর্যায়ে মেসিকে কুইনের মাথার পেছনে হাত দিয়ে চাপড় দিতেও দেখা যায়।
লাল কার্ড পাওয়ায় আগামী ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান সুলিভান।
বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার ১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন তিনি। গোল ও অ্যাসিস্টেও দলের হয়ে অবদান রাখছেন কুইন।
চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার ১৮ ম্যাচের মধ্যে ১১টিতে একাদশে ছিলেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মেসির সঙ্গে তার এই উত্তপ্ত মুহূর্তও এখন ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com