ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৩ আগস্ট ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৬০ অবৈধ প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩,৭২৪

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনী। একই সময়ে বিভিন্ন দেশের ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে নিজ নিজ দেশে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৭৮ জন রয়েছেন।

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীদের দেশটিতে প্রবেশে সহায়তা করলে, আশ্রয় দিলে বা কর্মসংস্থানের সুযোগ করে দিলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com