সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৭ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন।
ফেসবুক পোস্টে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, “গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থী রাজনীতির নতুন শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম।”
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত তার রাজনৈতিক উৎসাহকে কমিয়ে দেয়। যদিও সেটিকে তিনি প্রথমে দলীয় রণকৌশল হিসেবে বিবেচনা করে কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন।
তবে নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার প্রভাব বাড়তে দেখেছেন বলে দাবি করেন তিনি। এর ফলেই গত দুই মাস ধরে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখেন এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সর্দার আমিরুল ইসলাম আরও লেখেন, “অত্যন্ত পরিতাপের বিষয়, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।”
তিনি বলেন, সাধারণ মানুষের আশা ভঙ্গের পরিস্থিতি এবং দলীয় রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতপার্থক্য ক্রমাগত বাড়তে থাকায় তার পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না।
পোস্টের শেষাংশে তিনি এনসিপির ভবিষ্যৎ সফলতা কামনা করে লেখেন, “এনসিপির প্রতি শুভকামনা রইলো। খোদা হাফেজ।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com