ইসলাম গ্রহণের পাঁচ মাসেই পুরো কুরআন হিফজ করা পেন্ট্রা বুশিমা আমিন
ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে পুরো কুরআন হিফজ করে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন। বর্তমানে মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর অনুপ্রেরণায় ইসলাম গ্রহণ করেন পেন্ট্রা। তাঁর ইসলাম গ্রহণের পর পরিবারের আরও চার সদস্যও ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর কুরআন হিফজের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় পেন্ট্রার। অদম্য ইচ্ছাশক্তি, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যেই পুরো কুরআন হিফজ সম্পন্ন করেন তিনি।
এরপর দেশের জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫০০ প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন পেন্ট্রা। এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
মক্কায় অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৩৩ দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। মসজিদুল হারামের পবিত্র পরিবেশে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন পেন্ট্রা।
মাত্র পাঁচ মাসে কুরআন হিফজ সম্পন্ন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার এই ঘটনা তাঁর দৃঢ় সংকল্প ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com