ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:০৭ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

জর্ডানে ভিক্ষুক নারীর কাছে মিলল ৫৭ লাখ টাকার বেশি

প্রকাশিত : ০২:০৭ এএম, ১৪ আগস্ট ২০২৬

জর্ডানের আম্মানে ভিক্ষুক নারীর কাছে বিপুল অর্থ পাওয়ার পর আটক

আন্তর্জাতিক ডেস্ক :

জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় ভিক্ষা করার সময় এক নারীর কাছ থেকে ৪৬ হাজার ৬০০ ডলার সমপরিমাণ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫৭ লাখ টাকারও বেশি।

বুধবার (১২ আগস্ট) জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, আটক নারী আগে থেকেই ‘পেশাদার ভিক্ষাবৃত্তির’ সঙ্গে যুক্ত ছিলেন। মন্ত্রণালয়ের দাবি, প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন।

তবে ওই নারীর জাতীয়তা কিংবা কতদিন ধরে তিনি এভাবে অর্থ সংগ্রহ করে আসছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আটকের পর ওই নারীকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থতা কিংবা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

অসহায় মানুষকে সহায়তা করতে আগ্রহীদের অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে পরিদর্শন দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com