ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:২৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভেনিসে কী ঘটেছিল বাধনের সঙ্গে?

প্রকাশিত : ০২:২৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬

আজমেরী হক বাধন

নিউজ ডেস্ক :

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাধনকে হেনস্তার ঘটনায় প্রতিবাদে সরব শোবিজ অঙ্গন। একে একেমুখ খুলছেন তারকারা। ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হঠাৎ কী ঘটেছিল তার  সঙ্গে? কারা ছিলেন হামলাকারী? আর কার বিরুদ্ধেই বা উঠেছে হামলা ও হেনস্তার অভিযোগ? বাঁধনের সেই ভীতিকর অভিজ্ঞতার কথা সামনে আসতেই সরব হয়ে উঠেছে দেশের শোবিজ অঙ্গন।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, ভেনিসে অবস্থানকালে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ভেনিসের একটি পার্কে। সে সময় তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন তার ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যরা।

বাঁধনের অভিযোগ, পার্কে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার ভাষ্য অনুযায়ী, যারা তাকে হেনস্তা করেছেন তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা দলটির সমর্থক। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিয়েও ফেসবুক লাইভে কথা বলেন এই অভিনেত্রী।

চিত্রনায়িকা পরীমণি ক্ষোভ প্রকাশ করে বাঁধনের হেনস্তার খবর শেয়ার করেন। অভিনেত্রী জাকিয়া বারী মমও একটি ভিডিও প্রকাশ করে ঘটনার প্রতিবাদ জানান। 

অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বলেন, দিন দিন মানুষ আরও নিষ্ঠুর ও অসংবেদনশীল হয়ে উঠছে। বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি এমন আচরণ তাকে ভাবিয়ে তুলছে।

তবে একই ঘটনায় ভিন্ন প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। 

অন্যদিকে অভিনেতা সাইমন সাদিক একটি ভিডিও প্রকাশ করে বাঁধনকে ঘিরে চলা আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার অভিযোগ, ৫ আগস্টের পর ৬৫ বছর বয়সী এক নারীর ধর্ষণের ঘটনায় তিনি বাঁধনের সহযোগিতা চেয়েছিলেন। তবে সাইমনের দাবি, সাহায্যের জন্য যোগাযোগ করলেও পরে বাঁধন আর তার ফোন ধরেননি। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই তিনি বলেন, এখন যারা বাঁধনকে নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন, তাদের বিষয়টিও জানা উচিত।

তবে এসব বিতর্কের মধ্যেও অভিনেত্রী মৌসুমী হামিদ স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো শিল্পীর ওপর হামলাই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, ঘটনা ৩২ নম্বরে হোক কিংবা ভেনিসে, কোনো শিল্পীর ওপর হামলা কাম্য নয়।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com