ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সালমান শাহর জন্মদিন আজ, চার বছরের ক্যারিয়ারে ২৭ সিনেমা

প্রকাশিত : ০১:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকের ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন এই নায়ক।

মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’সহ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা এখনো দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে।

সালমান শাহর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে ভক্ত ও ফ্যান ক্লাবগুলোর পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। প্রিয় এই অভিনেতাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com