ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইতালিতে হেনস্তার ঘটনায় ‘শেষ দেখে ছাড়ার’ হুঁশিয়ারি বাঁধনের

প্রকাশিত : ০৬:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হেনস্তার অভিযোগে অভিনেত্রী আজমেরী হক বাঁধন

নিউজ ডেস্ক :

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাঁধনের অভিযোগ, ইতালির মেস্ত্রে শহরে ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। এ সময় তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। শারীরিকভাবেও তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা ভাইয়ের শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাকে লক্ষ্য করে এ ঘটনা ঘটানো হয়েছে। হামলাকারীরা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ধারণের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানান বাঁধন। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিকে সোমবারের ওই ঘটনার প্রসঙ্গ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে। তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

বাঁধনের ওপর হামলার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে বিদেশের মাটিতে এমন ঘটনার অভিযোগ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com