অভিনেত্রী তানজিন তিশা।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকা অভিনেত্রী তানজিন তিশা এবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, বাংলাদেশে চলাফেরার সময় নিজেকে সবসময় নিরাপদ মনে করেন না।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিশা নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। তার মতে, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তানজিন তিশা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, নারীদের জন্য যেকোনো পরিস্থিতিতে নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন।
সোনার গহনা পরে চলাফেরার বিষয়েও নিজের মতামত জানান তিশা। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে চলার বদলে তা পরে চলাফেরা করাই বা কেন হবে না? তিনি বলেন, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং সেটি পরেই চলাফেরা করা যেতে পারে।
এদিকে তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com