ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গ্রেটার নয়ডায় ই-রিকশায় যাওয়ার সময় নতুন আইফোন ছিনতাই

প্রকাশিত : ০৫:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

গ্রেটার নয়ডায় ই-রিকশায় যাওয়ার সময় নারীর হাত থেকে আইফোন ছিনতাই।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর হাত থেকে তিন দিন আগে কেনা আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করতে ফোনটি হাতে বের করেছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিকনির্দেশনা জানতে চায়। পরে ফোনটি নতুন কি না জানতে চায় তারা।

শুভি ফোনটি নতুন বলে জানালে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর দুজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, ছিনতাই হওয়া আইফোন ১৮ প্রো ফোনটি মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে অনলাইন এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিসরাখ থানার ওসি রঞ্জিত সিং জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রমাণও সংগ্রহ করা হচ্ছে।

ঘটনার পর সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল কম থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com