এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন মো. নাহিদ ইসলাম।
নিউজ কনটেন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের নেতা মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ। কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন এস এম সাইফ মুস্তাফিজ।
কমিটির অন্য যুগ্ম সদস্যসচিবরা হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৪ জনকে। তারা হলেন—অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com