ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:২৪ এএম, ৩১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ট্রান্সজেন্ডার নয় উদ্দেশ্য তৃতীয় লিঙ্গ: শব্দচয়নে ভুল স্বীকার করে শিক্ষামন্ত্রীর বিবৃতি

প্রকাশিত : ১২:২৪ এএম, ৩১ অক্টোবর ২০২৬

শিক্ষামন্ত্রী

ডিজিটাল রিপোর্ট :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্যে ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে একটি শব্দের ব্যবহার নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত অস্পষ্টতার ব্যাখ্যা দিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বক্তব্যে ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। এর মাধ্যমে কোনো জনগোষ্ঠীকে অসম্মান বা আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। বরং তাঁদের শিক্ষায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোই ছিল বক্তব্যের মূল লক্ষ্য।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করতে চান তিনি। ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করায় তাঁকে অভিনন্দন জানিয়ে এই জনগোষ্ঠীর মানুষের শিক্ষায় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেছিলেন।

তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে তাঁরা অনেক ক্ষেত্রে অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা অতিক্রম করে শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল।

শব্দচয়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্য দেওয়ার সময় তৃতীয় লিঙ্গ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। তাঁর অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানোর কথাও বিবৃতিতে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। ওই বক্তব্যে একটি শব্দের ব্যবহার নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com