ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত : ০১:১১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নেতা দাবি করেছেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সান্যালপাড়া হাটখোলা সড়কে সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও সায়েম ট্রেডার্সে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছেলে ও শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল রাফাত বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এতে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাটসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তরিকুল ইসলাম সম্রাট। তার দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, প্রাথমিকভাবে বিষয়টি জমিসংক্রান্ত বিরোধ বলে জানা গেছে। এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com