ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দূর করতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ ও সক্ষম।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে তাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই নারীরাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ।

এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com